বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহি ফিরেছে মায়ের কোলে

৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহি ফিরেছে মায়ের কোলে

৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহি ফিরেছে মায়ের কোলে
৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহি ফিরেছে মায়ের কোলে

অনুসন্ধান ২৪>> লক্ষ্মীপুরের কমলনগরে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহি ফিরেছে মায়ের কোলে। রোববার রাতে উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজের দক্ষিণের একটি রাস্তার পাশে পাওয়া যায় তাকে। কিছুক্ষণ পরই পুলিশ ওহিকে উদ্ধার করে মা মরিয়ম বেগমের কোলে তুলে দেয়।

মরিয়ম বেগম একই বিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি বলেন, বৃহস্পতিবার সেখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। মিহি ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে অংশ নেয়। ওহিকেও সঙ্গে নিয়ে সেখানে যান। মিহিকে সাজানোর জন্য চুলের ক্লিপ ও বেল্ট কিনতে পাশের বাজারে গিয়েছিলেন তিনি। এ সময় মরিয়মের ফুপাতো বোন ও একই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মায়া জোর করে ওহিকে রেখে দেয়। বাজার থেকে ফিরে মায়ার কাছে ওহিকে পাননি মরিয়ম। এ সময় মায়া তাঁকে জানায়, এক নারী তার কোল থেকে ওহিকে নিয়েছে। কিন্তু ওই নারীকে আর খুঁজে পাচ্ছে না। বিদ্যালয়ের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় দেখতে পায়, মাথায় লাল হিজাব, মুখে মাস্ক ও কালো বোরকা পরা এক নারী শিশুটিকে কোলে নিয়ে বিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কমলনগর থানার কাছাকাছি হাজিরহাট উপকূল সরকারি কলেজের পেছনে মাটির রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় গ্রাম্য চিকিৎসক মো. ইউছুফ। তিনি রাস্তার পাশে একটি পুরোনো কম্বলে পেঁচানো খালি গায়ের শিশুকে দেখতে পেয়ে চিৎকার দেন। আশপাশের মানুষ শিশুটিকে কোলে নেয়।

কমলনগর থানার ওসি মো. তহিদুল ইসলাম বলেন, এলাকাবাসী শিশুটিকে জামা ও কম্বলে পেঁচিয়ে থানায় সংবাদ দেয়। পরিচয় নিশ্চিত হয়ে ওহিকে মায়ের কোলে তুলে দিয়েছেন। তবে এ ঘটনায় জড়িত নারীকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।

মালিহা ইসলাম অহি কমলনগর উপজেলা সীমান্তের লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরউভূতি এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পতির সন্তান। এ দম্পতির বড় মেয়ে সাবিহা ইসলাম মিহি পড়ে তোরাবগঞ্জ অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে নার্সারিতে।

ওহির মা মরিয়ম বেগম বলেন, রোববার রাত ১২টার কিছুক্ষণ আগে থানায় ছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই তাঁর কাছে কল আসে। থানায় গিয়ে মেয়েকে দেখতে পান। পরে তাঁর কোলে ওহিকে তুলে দেয় পুলিশ। তিনি বলেন, ‘চার দিন পর আমার মেয়ে আমার কোলে ফিরেছে। আমার বুকটা ভরে গেছে।’

এ সময় পুলিশ এ সময় পুলিশ, র‌্যাব, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে দাবি করেন চুরিতে জড়িত নারীকে যেন আইনের আওতায় আনা হয়।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯