বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি সময় ২ মিনিট কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি সময় ২ মিনিট কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি সময় ২ মিনিট কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে
একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি সময় ২ মিনিট কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

অনুসন্ধান ২৪>> চাহিদা ও ভিড় বাড়ার প্রেক্ষাপটে মেট্রোরেলের একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি সময় ২ মিনিট কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চাহিদা বৃদ্ধি পাওয়ায় ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে।

তবে ফ্রিকোয়েন্সি ২ মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে। চাহিদা যেহেতু বেশি সেই কারণে ১০ মিনিট থেকে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচলের ব্যবস্থা হচ্ছে, বলেন মন্ত্রী।

কাদের বলেন, এমআরটি-৬ এর সময় ছিলো ২০২৪ সাল। আমরা তা আগে করে ফেলেছি। পৃথিবীতে এখন চেইঞ্জিং সো ফার্স্ট। এটা জীবনযাত্রা, অবকাঠামো সব ক্ষেত্রে একটা গুরুত্ব পাচ্ছে।

বগি বাড়ানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মেট্রোতে বগি বাড়ানোর সুযোগ নেই। মেট্রোরেল তো বাংলাদেশ রেলওয়ে না যে যখন-তখন বগি বাড়াবে। এটা তো একটা প্রযুক্তিগত বিষয়। পৃথিবীর কোথাও ৫টির বেশি বগি মেট্রোরেলে নেই। বাংলাদেশে ইতোমধ্যে ৬টি আছে। তবে চাহিদা যেহেতু বেড়েছে ১০ মিনিট থেকে ৮ মিনিট পরপর মেট্রোরেলে ট্রেন দেওয়া যায় কিনা সেটা নিয়ে কাজ চলছে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯