রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদাল
মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদাল

অনুসন্ধান ২৪>> সাত বছর আগে রাজধানীর রমনা এলাকা থেকে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় করা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে জাহাঙ্গীর, ওয়াহিদুজ্জামান ও রফিকুল আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। অন্য আসামি আশরাফুজ্জামানের পক্ষে অসুস্থতার কথা জানিয়ে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রোববার ঢাকার বিশেষ দায়রা জজ মো. ইকবাল হোসেনের আদালত এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান সাজার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৭ সালের ২৫ আগস্ট ডিবি পুলিশ গোপন সূত্রে জানতে পারে যশোর সীমান্ত এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে আসছে। আব্দুল্লাপুর এলাকা থেকে গাড়ি দুটি অনুসরণ করে ডিবি পুলিশ। পরে রমনা মডেল থানাধীন মগবাজার মোড়ে গাড়ি দুটি তল্লাশি করে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দণ্ডিতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা গ্রামের আব্দুর রফের ছেলে ওয়াহিদুজ্জামান মেহেদী, পাবনা সদর থানার হাজারীপুরের আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার তাজালপুরের ফজলে মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও একই এলাকার বাবুল মোড়লের ছেলে আশরাফুজ্জামান সাগর।

এ ঘটনায় ডিবি পুলিশ দক্ষিণের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নাজমুল হক রমনা মডেল থানায় ওই দিন মামলা করেন। মামলাটি তদন্ত করে একই সংস্থার পুলিশ পরিদর্শক আবু আনছার ওই বছরের ১৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে আদালত ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯