মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশে লাইসেন্স ছাড়া চলছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক

দেশে লাইসেন্স ছাড়া চলছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক

দেশে লাইসেন্স ছাড়া চলছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক
দেশে লাইসেন্স ছাড়া চলছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক

অনুসন্ধান ২৪>> দেশে লাইসেন্স ছাড়া চলছে এমন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্ল্যাড ব্যাংকের সংখ্যা ১ হাজার ২৭টি। আর লাইসেন্স আছে ১৫ হাজার ২৩৩টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্ল্যাড ব্যাংকের। হাইকোর্টে দাখিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (স্বাস্থ্যসেবা) পক্ষে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য এসেছে।

প্রকাশিত এই প্রতিবেদনসহ বিভিন্ন জাতীয় এ সংক্রান্ত খবর-প্রতিবেদন যুক্ত করে গত ৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ। রিটে শিশুটির পরিবারের জন্য ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়। পরে রিটে আবেদনকারী হিসেবে শিশুটির বাবা মো. শামীম আহমেদকে আবেদনকারী হিসেবে যুক্ত করে সম্পূরক আবেদন করা হয়। এ আবেদনে প্রাথমিক শুনানির পর গত ১৫ জানুয়ারি রুলসহ আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

আর শিশু আয়ানের মৃত্যুতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি টাকা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে আদালত রুল জারি করেন। এ আদেশের পর আয়ানের মৃত্যুর কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৯ জানুয়ারি চার সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটির প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হয়। শুনানির সময় প্রতিবেদনের সুপারিশকে ‘খুবই হাস্যকর’ এবং প্রতিবেদনটিকে ‘এক ধরনের আইওয়াশ’ বলে মন্তব্য করেন হাইকোর্ট।
আদালত এও বলেন, ‘এতে (প্রতিবেদনে) নেগলিজেন্স (আয়ানের চিকিৎসায়) দেখা যাচ্ছে।

এছাড়া গত ১৫ বছরে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলাজনিত কারণে কত জনের মৃত্যু হয়েছে, তিন মাসের মধ্যে সে তালিকাও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দিতে বলা হয়।

আয়ানের মৃত্যুর কারণ অনুসন্ধান করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে সারা দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত বা অনুমোদনহীন কতগুলো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার আছে, সে বিষয়েও একটি প্রতিবেদন চান হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এক মাসের মধ্যে এ তালিকা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

শুনানির পর আদালত রবিবার (১১ ফেব্রুয়ারি) আদেশের জন্য রেখেছিলেন। এর মধ্যে নিবন্ধিত ও অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার নিয়ে প্রতিবেদন দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় এ প্রতিবেদনের কথা আদালতকে জানালে আদালত ১৮ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের তারিখ রেখে প্রতিবেদনটি হলফনামা করে দাখিল করতে বলেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯