মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাদ্রাসা ভাঙা ঘিরে উত্তেজনা, নিহত ৪

মাদ্রাসা ভাঙা ঘিরে উত্তেজনা, নিহত ৪

অনুসন্ধান ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের হলদোয়ানিতে কার্ফিউ জারি করা হয়েছে। সব স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। শহরে বিরাজ করছে যথেষ্ট উত্তেজনা। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি বেআইনি মাদ্রাসা ভাঙা হচ্ছিল। মাদ্রাসার সংলগ্ন একটি মসজিদও আছে। প্রশাসনের দাবি, ওই মাদ্রাসা ও মসজিদ বেআইনি। বানভুলপুরা থানার কাছে ওই মাদ্রাসা আদালতের নির্দেশে ভাঙা হচ্ছিল বলে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের সঙ্গে সরকারি কর্মকর্তারা যখন মাদ্রাসা ভাঙতে যান, তখনই গোলমাল শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরিস্থিতি রীতিমতো উত্তেজনাকর হয়ে ওঠে। সংঘর্ষে প্রায় একশ জন পুলিশ কর্মী আহত হন।

কয়েকজন সরকারি কর্মকর্তারও আঘাত লাগে। পৌরসভার কর্মী ও সাংবাদিকরাও সহিংসতার মধ্যে পড়ে যান। পুলিশ প্রথমে কাঁদানে গ্য়াসের সেল ফাটায়। কিন্তু পরে থানার সামনে রাখা কয়েকটি গাড়ি, ২০টি মোটরসাইকেল ও একটি পুলিশের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর গুলি চলে।

রাজ্যটির মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, ‘আদালতের নির্দেশের পর বেআইনি কাঠামো ভাঙার জন্য টিম পাঠানো হয়। কিন্তু ওই এলাকায় কিছু অসামাজিক মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।’ পৌরসভার কমিশনার পঙ্কজ উপাধ্যায় দাবি করছেন, ‘পৌরসভা ওই বেআইনি কাঠামো সিল করে দিয়েছিল। তার আশপাশের তিন একর জমিও সিজ করা হয়েছে।’

নৈনিতালের জেলাশাসক বন্দনা সিং জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশেই জবরদখল হওয়া জমি উদ্ধার করতে অভিযান চলছে। অনেকে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। কয়েকজনকে হাইকোর্ট বাড়তি সময় দিয়েছে, কয়েকজনকে দেয়নি। যেখানে বাড়তি সময় দেওয়া হয়নি, সেখানে পৌরসভা ও পিডব্লিউডি বেআইনি নির্মাণ ভাঙছে। উত্তরাখণ্ডই হলো ভারতের প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯