মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে সোশ্যাল মিডিয়া ‘বন্ধ’, পিটিআই বলল ‘লজ্জাজনক’

পাকিস্তানে সোশ্যাল মিডিয়া ‘বন্ধ’, পিটিআই বলল ‘লজ্জাজনক’

অনুসন্ধান ডেস্ক:: পাকিস্তানের নির্বাচন কেন্দ্রিক নানা নাটকীয়তার মধ্যে ‘বন্ধ’ করে দেওয়া হয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স। পাকিস্তান তেহরিক ই ইনসাফ এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছে। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচনের দিন পাকিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দেওয়া হয়। বুধবার পাকিস্তানে ঘটা সহিংসতার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ‘আইন-শৃঙ্খলা বজায় রাখতে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায়।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বৈশ্বিক ইন্টারনেট সেবা পর্যবেক্ষক নেটব্লকস জানিয়েছে, পাকিস্তানে মাইক্রো ব্লগিং সাইট এক্স ব্যবহারকারীরা সমস্যার কথা জানাচ্ছেন।

৪৮ ঘণ্টা আগে শেষ হওয়া ভোটের সম্পূর্ণ ফলাফল ঘোষণার আগে এ সমস্যা সৃষ্টি হয়েছে পাকিস্তানে। নেটব্লকস এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচনকে ‘বিতর্কিত’ বলে মন্তব্য করে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক ব্ল্যাকআউটের মধ্যে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সোশ্যাল মিডিয়া বন্ধের ঘটনাটি ঘটলো।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান কর্তৃপক্ষের এমন পদক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে। ‘জনগণের অধিকারের ওপর বেপরোয়া আক্রমণ’ করা হচ্ছে বলে অভিযোগও করে সংস্থাটি। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক্স ব্যবহার বিঘ্নিত হওয়ার তীব্র নিন্দা জানিয়েছে। এই মাধ্যমেই একটি পোস্টে পিটিআই বলেছে, এটি খুবই লজ্জাজনক। নির্বাচনের দিন মোবাইল সেবা বন্ধ করা হলো। একার এক্স ব্লক করে দেওয়া হয়েছে; কারণ, নির্বাচনে কারচুপির কথা প্রকাশ করে দিচ্ছিল পিটিআই।

গত বৃহস্পতিবার পাকিস্তানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে ২৫৫টির বেসরকারি ফল জানা গেছে। এর মধ্যে মোবাইল ফোন, ইন্টারনেট সেবা ও সোশ্যাল মিডিয়া বন্ধ করার নজির এর আগে দেশটিতে ছিল না। আন্তর্জাতিক সমাজ ভোটের দিন মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করাসহ যাবতীয় অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তদন্তের আহ্বান জানিয়েছে।

২৫৫ আসনের ফল: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের জয় দেখানো হয়েছে ১০০ আসনে। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) পেয়েছে ৭৩ আসন, বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪ আসন এবং অন্যান্য দল পেয়েছে ২৮টি (ফল: জিও টিভি)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯