মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইসলামী কিছু আইনকে অসাংবিধানিক বললো মালয়েশিয়ার আদালত

ইসলামী কিছু আইনকে অসাংবিধানিক বললো মালয়েশিয়ার আদালত

অনুসন্ধান ডেস্ক: মালয়েশিয়ায় উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তানের ১৬ ইসলামিক আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে দেশটির শীর্ষ আদালত। এ রায় দেশটির আইন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শুক্রবার ফেডারেল কোর্ট রায়ে বলে যে, পুরুষদের সমকামিতা থেকে যৌন হয়রানি, ভুয়া তথ্য ধারণ, নেশা ও স্কেল পরিমাপ নিয়ে আইন প্রণয়নের কোনো ক্ষমতা নেই। কারণ এসব আইন ফেডারেল আইনেই রয়েছে।

মালয়েশিয়া একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় দেশ, যেখানে রাজ্যগুলোর সরকারি ধর্ম ইসলাম সম্পর্কিত আইনের এখতিয়ার রয়েছে। দেশটি দ্বৈত আইনি ব্যবস্থাও পরিচালনা করে, যেখানে ইসলামিক আইন মুসলিমদের জন্য প্রযোজ্য। মালয়েশিয়ায় ৬০ শতাংশের বেশি মুসলিম।

ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ের সঙ্গে ধর্ম পালনের ক্ষেত্রে ইসলামিক আইন প্রযোজ্য। অন্য সব অপরাধ দেওয়ানি আদালতের মাধ্যমে পরিচালিত হয়। কেলান্তানকে জাতিগত মালয় মুসলিম সংস্কৃতির কেন্দ্রস্থল হিসাবে দেখা হয়। ১৯৯০ সাল থেকে সেখানে বিরোধী পার্টি ইসলাম সেমালয়েশিয়া দ্বারা শাসিত হচ্ছে।

প্রধান বিচারপতি টেংকু মাইমুন তুয়ান মাই নয় বিচারকের প্যানেলের অবস্থান তুলে ধরেন। মালয়েশিয়ার বিএফএম রেডিও তাকে উদ্ধৃত করে বলছে, পার্লামেন্ট ও রাজ্য আইনসভার ক্ষমতা ফেডারেল সংবিধানের মাধ্যমে সীমিত এবং তারা তাদের পছন্দ মতো কোনো আইন করতে পারে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯