বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৭ বছরের কারাদন্ড বেআইনি বিয়ের দায়ে

৭ বছরের কারাদন্ড বেআইনি বিয়ের দায়ে

৭ বছরের কারাদন্ড বেআইনি বিয়ের দায়ে
৭ বছরের কারাদন্ড বেআইনি বিয়ের দায়ে

অনুসন্ধান ২৪>> পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা খানকে শনিবার একটি আদালত সাত বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন। তাঁরা ২০১৮ সালে আইন ভঙ করে বিয়ে করেছিলেন বলে রায় দিয়েছেন আদালত। ইমরান খানের দলের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের দায়ে ১০ বছর এবং রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রি করার দায়ে স্ত্রীর সঙ্গে তাঁর ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। তাঁর প্রতিনিধিরা বলছেন, তিনি তিনটি ক্ষেত্রেই আপিল শুরু করবেন। তবে তাঁর বিভিন্ন সাজা একযোগে চলবে কি না তা অবিলম্বে স্পষ্ট হয়নি।
ইমরা খান বর্তমানে রাওয়ালপিন্ডির গ্যারিসন নগরীতে কারাগারে রয়েছেন এবং তাঁর স্ত্রী ইসলামাবাদের নিকটবর্তী পাহাড়ের চূড়ায় তাঁদের বাড়িতে সাজা ভোগ করবেন।

কারাগার প্রাঙ্গণে ১৪ ঘণ্টা শুনানি চলার এক দিন পর এদিন সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহ এ রায় ঘোষণা করেন। গতকাল যুক্তিতর্ক শুনানি শেষে রায় সংরক্ষণ করেছিলেন আদালত।চলতি সপ্তাহে ৭১ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে এটি তৃতীয় রায়। দেশটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে এসব রায়ের কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক বিবৃতিতে বলেছে, ‘আদালতে কয়েক ঘণ্টার শুনানির পর, সাক্ষীদের জেরা না করা এবং কোনো যথাযথ প্রক্রিয়ায় না এগোনো আইনের উপহাস। যেভাবে এই বিচারগুলো পরিচালিত হচ্ছে, তাতে ৮ ফেব্রুয়ারির নির্বাচনের ওপর একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন থাকবে। মামলাটি পাকিস্তানের উচ্চ বিচার বিভাগের জন্য একটা পরীক্ষা।’

সাবেক এ প্রধানমন্ত্রী ইতিমধ্যে ১০ বছরের জন্য সরকারি পদে অযোগ্যতার সম্মুখীন হয়েছেন।

বুশরার বিরুদ্ধে আগের স্বামীকে তালাক দিয়ে নির্ধারিত সময় পার হওয়ার আগেই ইমরান খানকে বিয়ে করার অভিযোগ আনা হয়েছিল। সাবেক ক্রিকেট তারকা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সাত মাস আগে ২০১৮ সালের জানুয়ারিতে একটি গোপন অনুষ্ঠানে বিয়ে করেছিলেন বুশরাকে।

এআরওয়াই নিউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইমরান খান ও তাঁর স্ত্রী—প্রত্যেককে পাঁচ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে।

নির্ধারিত সময় পার হওয়ার আগেই তাঁদের বিয়ে হয়েছিল কি না তা নিয়ে বিতর্ক ছিল। প্রাথমিকভাবে বিয়ের বিষয় অস্বীকার করা হলেও পিটিআই কয়েক সপ্তাহ পর তা নিশ্চিত করে।

ইমরান খানের মিডিয়া উপদেষ্টা জুলফি বুখারি রয়টার্সকে বলেছেন, ‘বলতে পারি বিয়ের একজন সাক্ষী আমি এবং এটি স্পষ্টতই আরেকটি জাল মামলা।’

বুশরা তাঁর প্রাক্তন স্বামী খাওয়ার মানেকার সঙ্গে প্রায় ৩০ বছর সংসার করেছেন। ইমরান খান ও বুশার বিরুদ্ধে মানেকা একটি ফৌজদারি অভিযোগ এনেছিলেন। শনিবার সেই মামলারই রায় হলো।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯