সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোশাররফ করিমের ‘হুব্বা’ মুক্তি পাচ্ছে নিউইয়র্কে

মোশাররফ করিমের ‘হুব্বা’ মুক্তি পাচ্ছে নিউইয়র্কে

মোশাররফ করিমের ‘হুব্বা’ মুক্তি পাচ্ছে নিউইয়র্কে
মোশাররফ করিমের ‘হুব্বা’ মুক্তি পাচ্ছে নিউইয়র্কে

অনুসন্ধান ২৪>> নিউইয়র্কের জ্যামাইকায় মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ছবি ‘হুব্বা’। স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) জামাইকা মাল্টিপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নিউজার্সি, বস্টন, ভার্জিনিয়া, আটলান্টা, লসএঞ্জেলস, সানফ্রান্সিসকো, সাক্রামেন্টো, সিয়াটল, ডেট্রয়েটসহ ৩০ সিটিতে ছবিটি মুক্তি পাচ্ছে। অধিকাংশ সিটিতে টানা সাত দিন প্রদর্শিত হবে ছবিটি।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক আলাপচারিতায় রাজ হামিদ উল্লেখ করেন, ছবিতে মোশাররফ করিমের অভিনয় পশ্চিমবঙ্গের সিনেমা সমালোচকদেরও প্রশংসা পেয়েছে।

বায়োস্কোপ ফিল্ম প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠানের এটি ৪০তম ছবি, যা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। কানাডার টরন্টো, অটোয়া, ভ্যাঙ্কুবারসহ অন্তত পাঁচটি সিটিতে এটি মুক্তি পাচ্ছে বলেও উল্লেখ করেন সংস্থাটির কর্ণধার রাজ হামিদ।

শুক্রবার প্রিমিয়ার শো শুরু হবে সন্ধ্যা ৭টায়। সেখানে গণমাধ্যমকর্মীদের স্বাগত জানাতেই অনির্ধারিত এ আলাপচারিতা বলে জানান রাজ হামিদ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন সিটিতে জয়া আহসান অভিনীত ‘পেয়ারে সুবাস’ ছবিটিও মুক্তি পাবে। এ ছবিটিও বোদ্ধা দর্শক এবং সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে। বাংলা নতুন বছরে মুক্তি পাবে সৃজিত মুখার্জি পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত ছবি ‘পদাতিক’। কুরবানি ঈদে যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ছবি ‘তুফান’।

ভারতের ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। পরিচালক ব্রাত্য বসু এবং প্রযোজক ফিরদৌসুল হাসান জুটির এটি দ্বিতীয় ছবি। ‘হুব্বা’ ১৯ জানুয়ারি বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯