মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেক্সিকোতে বাসে-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯

মেক্সিকোতে বাসে-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯

অনুসন্ধান ডেস্ক:: মেক্সিকোতে একটি দ্বিতল বাসে সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। বাসটি স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল।

সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সামাজিক যোগাযোগ একটি ভিডিও বার্তায় বলেছেন, ১৯টি মরদেহ গণনা করা হয়েছে। মরদেহ গুলোর পরিচয় শনাক্ত করতে সময় লাগবে।

খবর এনডিটিভি উচ্চ গতি, ফিটনেস বিহীন গাড়ি অথবা চালকের ক্লান্তির কারণে মেক্সিকোতে মারাত্মক সড়ক দুর্ঘটনা এখন খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটির মহাসড়কে মালবাহী ট্রাকের দুর্ঘটনাও বেড়েছে। ২০২৩ সালের জুলাই মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে কমপক্ষে ২৩ জন নিহত হয়। যা ছিল সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সবচেয়ে খারাপ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯