বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কালো পতাকা মিছিল থেকে পুলিশ হেফাজতে মঈন খান

কালো পতাকা মিছিল থেকে পুলিশ হেফাজতে মঈন খান

অনুসন্ধান ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে দলের কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বেশ কয়েকজন মহিলা নেতা কর্মীকেও হেফাজতে নিয়েছে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন সারা দেশে ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

দলটি জানায়, ঢাকায়ও সাতটি জায়গায় এ মিছিল হবে। ঢাকার কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতাদের থাকতে বলা হয়। ‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ বিএনপি এ কর্মসূচি দেয়।এ কর্মসূচিতে অংশ নেন আবদুল মঈন খান। পুলিশ তাকে হেফাজতে নিলেও গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। এদিকে ২৯ অক্টোবর থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯