শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিকেলে ঢাকায় আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

বিকেলে ঢাকায় আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে টানা চতুর্থ বার ক্ষমতা আসা আওয়ামী লীগ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন বয়কট করা বিএনপি। শনিবার (জানুয়ারি ২৭) বিকেলে খালেদা জিয়ার মুক্তিসহ বর্তমান সংসদ বাতিলের এক দফা দাবিতে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

অন্যদিকে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আ. লীগ। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবিতে বেলা ২টায় কালো পতাকা মিছিল করা হবে। তিনি জানান, মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।

মিছিলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতাসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেবেন বলেও জানান তিনি। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, তারা বিকেল ৩ টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুই দলের নেতাকর্মীরা তাদের স্থানগুলোতে জড়ো হতে শুরু করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯