মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মালয়েশিয়ায় ৮৫ অবৈধ বাংলাদেশি শ্রমিক আটক

মালয়েশিয়ায় ৮৫ অবৈধ বাংলাদেশি শ্রমিক আটক

অনুসন্ধান ডেস্ক:: মালয়েশিয়ায় অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮৫ বাংলাদেশি অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। পৃথক স্থানে অভিযান চালিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ওই বাংলাদেশিদের আটক করেছে।

মালয়েশিয়ার সেরেমবান এলাকায় ও সেনাই এলাকার কয়েকটি কারখানায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ায় ইংরেজি দৈনিক দ্য স্টার জানিয়েছে, বুধবার সেরেমবানে অভিযান চালিয়ে ১১০ বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১০ জন।

অন্যদিকে দেশটির আরেক ইংরেজি সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, জোহর প্রদেশের অভিবাসন বিভাগ সেনাইয়ের কয়েকটি কারখানা থেকে ৬৯ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়। তারা কেউই বৈধ ওয়ার্ক পারমিট দেখাতে পারেনি।

দুটি গণমাধ্যমে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সব মিলিয়ে ৮৫ জন বাংলাদেশিকে আটকের তথ্য নিশ্চিত করেছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেছেন, গতকালের (বুধবার) অভিযানে আটক ১১০ বিদেশির মধ্যে ৯১ জন পুরুষ। অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এসব প্রবাসী শ্রমিকদের আটক করা হয়েছে।

তিনি বলেন, চলতি অভিযানে এ পর্যন্ত পাঁচ শিশুসহ ৬২৮ বিদেশিকে আটক করা হয়েছে। তবে যাদের বৈধ ভ্রমণ নথি ছিল তাদের পরে ছেড়ে দেওয়া হয়। ৬২৮ জনের মধ্যে ৫৮৪ জনই পুরুষ। রাজ্য এবং সংস্থাগুলিসহ ৩০০ জনেরও বেশি কর্মী নিয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়া বিদেশি শ্রমিকরা কাজ করছেন বলে তথ্য পাওয়ার পর বুধবার বিকেলে সেনাইয়ের খাদ্য কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইনপ্রয়োগকারী কর্মকর্তারা মোট ১১০ জন বিদেশি ও স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের মধ্যে ৪০ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯