শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তিন ম্যাচ খেলেই বিপিএল ছাড়লেন শোয়েব মালিক

তিন ম্যাচ খেলেই বিপিএল ছাড়লেন শোয়েব মালিক

অনুসন্ধান ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষ হওয়ার পরপরই হঠাৎ করে আসর ছেড়ে গেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। আচমকাই ঢাকা ছাড়লেন চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা মালিক। তিনি ব্যক্তিগত কাজে দুবাইতে গেছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। চলতি আসরে তাকে আর দেখা যাবে না।

জানা গেছে, পারিবারিক কারণেই বিপিএল ছেড়েছেন মালিক।পরশু রাতে বরিশালের হয়ে শেষ ম্যাচ খেলে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন। চলতি আসরে আর আসছেন না বলেও জানিয়েছেন।

এবারের বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমেছেন মালিক। তিন ম্যাচে সর্বসাকুল্যে রান করেছেন ২৯। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এ ছাড়া হাত ঘুরিয়ে এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট। তিন ম্যাচে দুটিতে হেরেছে তামিম ইকবালের দল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯