বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চীনে দোকানে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু

চীনে দোকানে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: চীনের দক্ষিণ–পূর্বাঞ্চলের জিয়াংশি প্রদেশে জিনয়ু শহরে এক অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৯ জন। প্রদেশটির কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। বুধবার(২৪ জানুয়ারি) বিকেলে জিনয়ু শহরে একটি দোকানের বেজমেন্টে আগুন লেগে পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

তবে অন্য একটি সূত্র বলছে স্থানীয় সময় বেলা ৩টার দিকে একটি রাস্তার দোকান থেকে এই আগুন লাগে। খবর আল আল জাজিরা। চীনা টেলিভিশন সিসিটিভি ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়।

এটিকে আরেকটি নিরাপত্তা ঘাটতি জনিত দুঃখজনক দুর্ঘটনা উল্লেখ করে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় সরকার ও কমিউনিস্ট পার্টির প্রতি ঘন ঘন নিরাপত্তা ঘাটতি জনিত দুর্ঘটনা দৃঢ়ভাবে রোধ করে জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আহ্বান জানান তিনি।
এর আগে গত শুক্রবার চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামে একটি বিদ্যালয়ের হোস্টেলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯