মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রুপার মুকুট হাতে রামমন্দিরে প্রবেশ করেছেন মোদি

রুপার মুকুট হাতে রামমন্দিরে প্রবেশ করেছেন মোদি

অনুসন্ধান ডেস্ক:: রুপার মুকুট হাতে রামমন্দিরে প্রবেশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২২ জানুয়ারি) ভারতীয় স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২টা ১১ মিনিটে অযোধ্যার রামমন্দিরে রামলালাকে পরানোর জন্য রুপার মুকুট নিয়ে প্রবেশ করেন নরেন্দ্র মোদি।

এরপর রামলালার মূল মূর্তিকে রামমন্দিরের গর্ভগৃহে আনা ও প্রাণ প্রতিষ্ঠার আগে রীতি মেনে পূজায় বসেন মোদি। এসময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতও পুজায় অংশ নেন। বিগত ১১ দিন থেকে রামমন্দির উদ্বোধনের জন্য কঠোর তপস্যা পালন করেছিলেন নরেন্দ্র মোদি।

ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পুজা শেষে অভিজিৎ মুহূর্তে ৮৬ সেকেন্ডের মধ্য রামলালার মূর্তিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী। বিভিন্ন মঠ-মন্দির থেকে আমন্ত্রিত ১২১ ‘আচার্য’ ও পূজারির মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ‘রামলালার’ প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এসময় হেলিকপ্টারে করে রাম মন্দিরের উপরে ফুলের বৃষ্টি করা হয়। এর মধ্য দিয়ে অযোধ্যা নগরীর সাড়ে ৫০০ বছরের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯