শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিপিএল: সন্ধ্যায় মাঠে নামছে বরিশাল-খুলনা

বিপিএল: সন্ধ্যায় মাঠে নামছে বরিশাল-খুলনা

অনুসন্ধান ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ সন্ধ্যায় মাঠে নামছে এবারের আসরের দুই টেবিল টপার খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। দুই দলই তাদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছিল। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের দেওয়া ১২২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩২ রানেই ৩ উইকেট হারায় খুলনা। তবে আফিফ হোসেনের ২৬ রান আর মাহামুদুল হাসান জয়ের ৩৯ রানে ভর করে ৪ উইকেটের জয় পায় খুলনা।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে এবারের আসরের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ফরচুন বরিশাল। রংপুরের দেওয়া ১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই রংপুরের বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও ইব্রাহিম জাদরান। ইব্রাহিম জাদরান ১২ রানে ফিরে গেলেও তামিম করেন ২৪ বলে ৩৫ রান।

এই দুই ব্যাটারের পর মুশফিকের ২৬, মিরাজের ২০ ও শোয়েব মালিকের অপরাজিত ১৭ রান ও মাহামুদউল্লাহর অপরাজিত ১৯ রানে ভর করে ১৯ ওভার ১ বলেই ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বরিশাল। প্রথম ম্যাচেই জয় তুলে নেওয়া এই দুই দলই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে প্রস্তুত। ক্রিকেটপ্রেমীরাও অপেক্ষায় রয়েছে জমজমাট এক লড়াই দেখার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯