মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়াল

অনুসন্ধান ডেস্ক:: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়িয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি বলেছে। খবর আল জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২৫ হাজার ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৬২ হাজার ৬৮১ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ১৭৮ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর আহত হয়েছেন ২৯৩ জন।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় হামলা শুরু করে। সেই থেকে হামলা চলছেই। মাঝখানে এক সপ্তাহ যুদ্ধবিরতি ছিল। হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জনের প্রাণ গেছে।

শুরুতে এ সংখ্যা আরও বেশি বলা হলেও পরে তা কমানো হয়। হামাস ইসরায়েল থেকে দুই শতাধিক লোককে জিম্মি করে। পরে যুদ্ধবিরতির সময় তাদের অনেককে মুক্তি দেওয়া হয়। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান-গ্রেপ্তার অব্যাহত রয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯