সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অনুসন্ধান ২৪>> টাঙ্গাইল দেলদুয়ারে প্রাইভেটকার চাপায় শিমুল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব (৩০) নামে আরও একজন আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার নাটিয়াপাড়া বাজার আন্ডারপাস ওভার ব্রিজে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকাগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পৃষ্ট হয়ে মারা যায়। আহত হয় তার সাথে অপর আরেক আরোহী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।

আহত রাকিব ভোলা জেলার মফিজুরের ছেলে রাকিব। নিহত শিমুলের পরিচয় জানা যায়নি।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল জানান, খবর পেয়ে নিহত ও আহতকে উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯