শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের হার না মানা ৯০ রানের ঝলমলে ইনিংস এবং শাহীন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের পরও চতুর্থ টি-টোয়েন্টিতে হেরে গেছে সফরকারীরা। ক্রাইস্টচার্চের ম্যাচে শাহীন শাহ আফ্রিদির দলকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিকরা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড বোলারদের বিপক্ষে প্রায় একা লড়াই করেছেন মোহাম্মদ রিজওয়ান। ৬৩ বলে ৬টি চার এবং ২ ছক্কায় ৯০ রানে থাকেন অপরাজিত।
আজকের হারে পাঁচ ম্যাচের সিরিজে এখন হোয়াইটওয়াশের প্রবল শঙ্কায় পাকিস্তান। রিজওয়ানের হাফসেঞ্চুরিতে পাকিস্তানের করা ১৫৮ রান তাড়া করে ১১ বল বাকী থাকতে লক্ষ্যে পৌঁছে গেছে নিউজিল্যান্ড।
কিন্তু অন্য ব্যাটাররা তেমন সহায়তা করতে ন পারায় স্কোরটা বিশাল হয়নি পাকিস্তানের। দেড়শও পেরিয়েছে শেষ দিকে মোহাম্মদ নওয়াজের ৩ ছক্কায় ৯ বলে ২১* রানের ছোট্ট ক্যামিওতে।
রান তাড়ায় শুরুটা যাচ্ছে তাই হয় নিউজিল্যান্ডের। শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে তৃতীয় ওভারে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা।
তিনটি উইকেটই নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। পরের গল্পটা শুধু ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের। শুরুতে কিছুটা দেখে শুনে খেললেও ধীরে ধীরে রক্ষণের খোলস থেকে বেরিয়ে চড়াও হয়ে খেলেছেন তারা। মিচেল ও ফিলিপসরে ব্যাটিং দৃঢতায় আর কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে কিউইরা।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে মিচেল ও ফিলিপস যোগ করেছেন ১৩৯ রান।
টি-টোয়েন্টিতে চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডের এটা সর্বোচ্চ রানের জুটি। আগের সেরা ছিল অ্যান্ডারসন ও উইলিয়ামসনের ১২৪ রান। তাঁরা দুজনেই করেছেন অপরাজিত হাফসেঞ্চুরি। ১৬৩.৬৩ স্ট্রাইকরেটে ৪৪ বলে ৭২ রানের হার না মানা বিস্ফোরক হাফসেঞ্চুরি মিচেলের। ১৩৪.৬১ স্ট্রাইকরেটে ৫২ বলে ৭০ রানের অপরাজিত হাফসেঞ্চুরি ফিলিপসের। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আগামী রবিবার। ক্রিকইনফো