বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশ নয়, বিএনপি নিজেরাই কার্যালয়ে তালা দিয়েছিল: ডিএমপি

পুলিশ নয়, বিএনপি নিজেরাই কার্যালয়ে তালা দিয়েছিল: ডিএমপি

অনুসন্ধান ডেস্ক:: ‘রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিজেরাই তালা দিয়ে পুলিশের ওপর দায় চাপিয়েছে বিএনপি। এমনকি বিষয়টি প্রমাণ করতে তালার চাবি ফেরত চেয়ে ডিএমপি কমিশনার বরাবর আবেদনও করেছিল দলটি।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব কথা বলেন। তিনি জানান, বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে তাতে প্রবেশ করেন।

বুধবার রুহুল কবির রিজভী নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চাবি ফেরত পাওয়ার অনুরোধ করে ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি পাঠান। এ বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দিয়েছে।

ডিএমপির মুখপাত্র বলেন, এ বিষয়ে ডিএমপি একাধিকবার বক্তব্য দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কখনোই তালা দিয়ে রাখেনি। এমনকি ডিএমপির অনুসন্ধানে জানা যায়, ২৮ অক্টোবর সমাবেশ শেষে বিএনপি প্রধান কার্যালয়ের নিরাপত্তাকর্মী সোহাগ বিএনপির প্রধান কার্যালয়ে রাত্রিযাপন করেন।

২৯ অক্টোবর সকালে বিএনপির প্রধান কার্যালয়ের গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করেন সোহাগ। এ সংক্রান্ত তথ্য প্রমাণ ডিএমপির কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি। ফারুক হোসেন বলেন, রুহুল কবির রিজভী বিএনপি অফিসে তালা দেওয়া সম্পর্কিত যে বক্তব্য দিয়েছেন এবং এ বিষয়ে ডিএমপি কমিশনার বরাবর চাবি ফেরতের পত্রটি যথাযথ নয়। ডিএমপি সবার কাছ থেকে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রত্যাশা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯