বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আড়াই মাস পর নয়াপল্টন কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা

আড়াই মাস পর নয়াপল্টন কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা

অনুসন্ধান ডেস্ক: আড়াই মাস পর অবশেষে তালা ভেঙে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করলেন নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে নয়াপল্টন কার্যালয়ে যান। পরে প্রধান ফটকের তালা ভেঙে কার্যালয়ে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। মূলত, এ কর্মসূচি মধ্য দিয়ে আবারো দলের প্রধান কার্যালয় উন্মুক্ত করা হচ্ছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ভণ্ড হয়ে যাওয়ার পর থেকে নয়াপল্টনে প্রধান কার্যালয় তালাবন্ধ অবস্থায় ছিল। শুধু নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ই নয়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশের অন্যান্য স্থানেও দলটির কার্যালয়ও বন্ধ ছিল। এমনকি বিজয় দিবসসহ জাতীয় দিনগুলোতেও কার্যালয় খোলা হয়নি।

সম্প্রতি গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার নয়াপল্টনের কার্যালয়ের তালা খোলা হচ্ছে বলে জানা গেছে। গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। পরদিন সিআইডির ক্রাইম সিন ইউনিট বিএনপি কার্যালয়ের সামনে স্টিকার দিয়ে ঘেরাও করে তদন্ত চালায়।

তখন পুলিশের কর্মকর্তারা জানিয়েছিলেন, ‘ক্রাইম সিন’ লিখে বেষ্টনী দিয়ে ঘিরে রাখার অর্থ- ওই বেষ্টনী পেরিয়ে বিএনপি কার্যালয়ে কেউ প্রবেশ করতে বা বের হতে পারবে না। অপরাধ তদন্তের জন্য সেখান থেকে পুলিশ আলামত সংগ্রহ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএনপি কার্যালয় কার্যত বন্ধ থাকবে।

এর দুইদিন পর কার্যালয়ের দুই পাশে কাঁটাতারের ব্যারিকেড বসায় পুলিশ। কার্যালয়ের সামনের ফুটপাত দিয়েও সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়। পথচারীদের পুলিশ রাস্তার পাশ দিয়ে ঘুরে যেতে বলত। মামলা ও গ্রেফতার আতঙ্কে তখন থেকেই বিএনপির কোনো নেতাকর্মী কার্যালয়মুখী হননি। তবে দ্বাদশ নির্বাচনের পর থেকে সে অবস্থায় শিথিলতা আনা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯