বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নৌকা কারচুপি করেছে, দাবি আওয়ামী লীগ নেতার

নৌকা কারচুপি করেছে, দাবি আওয়ামী লীগ নেতার

অনুসন্ধান ডেস্ক:: প্রশাসনের সহায়তায় নৌকা ভোট কারচুপি করেছে বলে মন্তব্য করেছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক। মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় ভোট কারচুপি অভিযোগ তুলেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সিরাজুল হক। এরআগে, ভোট গ্রহণের দিন বিকেলে ভোটের ফলাফল বর্জন ও ভোট স্থগিত চেয়ে সংবাদ সম্মেলনও করেন তিনি।

ভিডিও বার্তায় স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জনগণের নিরঙ্কুশ সমর্থন ও ভালোবাসা পেয়েছি। আমার প্রতিপক্ষ নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের শ্যালকসহ ১৮ জন নিকট আত্মীয়কে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেন রিটার্নিং কর্মকর্তা। তাদের পরিবর্তন করার আবেদন করেও কোনো কাজে আসেনি।

স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট গ্রহণের আশ্বাস দেওয়া হলেও ভোটের দিন সকালে নৌকার পক্ষ নেয় স্থানীয় প্রশাসন। নৌকার পক্ষ নিয়ে স্থানীয় প্রশাসন ভোট কারচুপি করে পরিকল্পিতভাবে জনগণের রায়ের পরিবর্তন করে আমাকে পরাজিত করেছে।ভোটের আগের রাতেও দেশের সব গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়, গণমাধ্যম, এনজিও জরিপেও আমার ভোট ছিল ৭০/৭৫ শতাংশ। অথচ সকালেই আমার এজেন্টদের বের করে দিয়ে প্রিসাইডিং অফিসারসহ ভোট গ্রহণকারী কর্মকর্তারাই নৌকায় সিল মেরে বাক্স ভর্তি করেছেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলেও দাবি করেন সিরাজুল হক।

একটি ভোট কেন্দ্রের সরেজমিন দৃশ্যের বর্ণনা দিয়ে সিরাজুল হক বলেন, কালীগঞ্জের দলগ্রাম এক নম্বর কেন্দ্রে দুপুর ২টায় পরে কাস্টিং দেখানো হয় ৪৫০ ভোট। একই কেন্দ্রে ৪০ মিনিট পরে দেখানো হয়েছে ৭৮০ ভোট। যেখানে ভোটার উপস্থিতি কম। সেখানে ৪০ মিনিটে ৩৩০ ভোট কিভাবে কাস্টিং হয়? এটাই প্রমাণ করে এ ভোটে জনগণের রায় প্রকাশ পায়নি। রিটার্নিং কর্মকর্তা পছন্দমতো প্রার্থী নির্বাচন করেছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ভোট শুরুর আগে থেকেই বলা হয়েছে পর্যাপ্ত তৎপরতা থাকবে প্রশাসনের। কিন্তু বাস্তবে একজন পুলিশ সদস্য ও একজন গ্রাম পুলিশ ছিল ভোটে কেন্দ্রের পাহারায়। প্রশাসনের সহায়তায় নৌকার কারচুপি করা এ ভোটের ফলাফল আমি প্রত্যাখ্যান করছি। এ আসনের জনগণ আমার সঙ্গে ছিল, আছে এবং থাকবে। আমিও জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে লালমনিরহাট-২(আদিতমারী কালীগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ঈগল প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯