বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে ১৭৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল অব জাহিদ ফারুক শামীম। তিনি ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে এ আসনে মোট ২৯ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। বরিশাল-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। আসনটির ১৭৬টি ভোটকেন্দ্রের ১০৯০টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।