বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল-১ আসনে নৌকার সহজ জয়

বরিশাল-১ আসনে নৌকার সহজ জয়

অনুসন্ধান ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ্। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। গণনা শেষে এ তথ্য জানা গেছে।

১২৯টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত বরিশাল-১ আসনে নির্বাচনে লড়েছেন ৩ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসানাত ১ লাখ ৬৯ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী আবুল হাসানাতের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ১২২ ভোট।

আরেক প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির মো. তুহিন আম প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ২২২ ভোট। উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী বরিশাল-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৮ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজর ৭৫৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯