বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোট কেন্দ্রে পাহারায় থাকা গ্রাম পুলিশকে শ্বাসরোধে হত্যা!

ভোট কেন্দ্রে পাহারায় থাকা গ্রাম পুলিশকে শ্বাসরোধে হত্যা!

অনুসন্ধান ডেস্ক:: রাজবাড়ীর বালিয়াকান্দির চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাহারায় দায়িত্বে থাকা রঞ্জিত কুমার দে (৪০) নামে এক গ্রাম পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।শনিবার (৬ জানুয়ারি) সকালে ওই ভোটকেন্দ্রের পাশে এক বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রঞ্জিত কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শ্রিবেন্দ্রনাথ দের ছেলে।

জানা যায়, গ্রাম পুলিশ রঞ্জিত চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পাহারা দেয়ার জন্য আসেন। এ বিদ্যালয়ের নাইটগার্ড মো. ইউসুফ হোসেন তার সঙ্গে ছিল। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রঞ্জিত প্রকৃতির ডাকে সাড়া দিতে স্কুলের পেছনের বাগানে যান। প্রায় আধাঘণ্টা পার হয়ে গেলেও ফিরে না আসায় নাইটগার্ড রঞ্জিতকে ডাকাডাকি করতে থাকে। পরবর্তী‌তে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে মেহগ‌নি বাগানে গ্রাম পুলিশ রঞ্জিতের গলায় মাফলার পেঁচানো লাশ পাওয়া যায়।

এদি‌কে ঘটনার খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটা‌নিং অ‌ফিসার আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯