বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

অনুসন্ধান ডেস্ক:: বরিশালে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয় জনতা সাকুরা পরিবহনের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মুলাদী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল ও অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, গৌরনদী থেকে মুলাদীগামী মোটরসাইকেলের সাথে ঢাকাগামী সাকুরা পরিবহনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।

ওসি আরও জানিয়েছেন, আটক সাকুরা পরিবহনের চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯