বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৭ জানুয়ারি গণকারফিউ প্রত্যাশা করছে জনগণ: ফারুক

৭ জানুয়ারি গণকারফিউ প্রত্যাশা করছে জনগণ: ফারুক

অনুসন্ধান ডেস্ক:: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “জনগণ প্রত্যাশা করছে ৭ জানুয়ারি একদলীয় ডামি নির্বাচন বর্জনের দাবিতে গণকারফিউ কর্মসূচি দেওয়া হোক।” তিনি বলেন, “১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধান রক্ষার্থে যে নির্বাচন করেছিলেন, সেই সময় আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, ১৫ ফেব্রুয়ারি গণকারফিউ কর্মসূচি পালন করা হবে।

আজকে বিএনপির মতো বড় দলকে বাইরে রেখে যে একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, জনগণ প্রত্যাশা করে আগামী ৭ জানুয়ারিও গণকারফিউ কর্মসূচি দেওয়া হোক।” বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে নির্বাচন বর্জনের দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, “৭ জানুয়ারির নির্বাচনকে জনগণ আগে বলা শুরু করেছিল ‘ভাই আর ডামি’। এখন বলা শুরু করেছে ৪ পুত্রের নির্বাচন, নৌকা, ট্রাক, ঈগল আর পালক পুত্রের লাঙ্গল। তাই আমরা মনে করি, দেশে গণতন্ত্র এবং মানবাধিকার ফেরানোর জন্য বিএনপি যে আন্দোলনে আছে এই আন্দোলন ইনশাল্লাহ চলবে। সরকার বাধ্য হবে একদলীয় ডামি নির্বাচন বাতিল করতে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে, কঠোর আন্দোলনের বিষয়ে বিএনপি নিশ্চয়ই চিন্তা করবে।” এসময় সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল রানা, কৃষকদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, মহিলা দলের নেত্রী ফারজানা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯