বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মর্যাদার আসন বরিশাল-৫: শেষ মুহূর্তে নৌকার বিপক্ষে সাদিক অনুসারীরা

মর্যাদার আসন বরিশাল-৫: শেষ মুহূর্তে নৌকার বিপক্ষে সাদিক অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি দুদিন। শেষ মুহূর্তে বরিশালে নির্বাচনী প্রচার জমে উঠেছে পুরোদমে। এর মধ্যে বরিশাল– ৫ (সদর) আসনের নির্বাচনের মাঠে এসেছে নতুন চমক। এ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনকে সমর্থন দিয়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারীরা।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর বিএম স্কুল মাঠে ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপনের এক নির্বাচনী জনসভায় সমর্থন জানান সাদিক অনুসারী মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। রিপনকে বিজয়ী করতে তাঁর পাশে থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন তিনি। এসময় সাদিক অনুসারী বরিশাল মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দলীয় মনোনয়ন বঞ্চিত হলে পরে তিনি স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ান। কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। বরিশাল সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

বৃহস্পতিবার সভায় মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সালাউদ্দিন রিপনকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সালাউদ্দিন রিপন নির্বাচিত হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। কেউ ভয়ভীতি দেখালে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তাই ৭ তারিখের নির্বাচনে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাই।’

সভায় ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন, ‘বরিশালকে একটি আধুনিক বরিশাল গড়ে তুলতে চাই। সকলকে নিয়ে কাজ করতে চাই। নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করতে চাই।’ ৭ জানুয়ারির নির্বাচনে ট্রাকে ভোট দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন রিপন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯