বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্বাচনের পর এই সরকার থাকবে কি না, জানি না: জিএম কাদের

নির্বাচনের পর এই সরকার থাকবে কি না, জানি না: জিএম কাদের

অনুসন্ধান ডেস্ক:: ‘নির্বাচনের পর এই সরকার থাকবে কি না, কত দিন থাকবে, দেশের অবস্থা কি হবে, আমরা জানি না’—এমন শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় জিএম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেছেন, ‘আমরা এই সরকারকে বিশ্বাস করে নির্বাচনে এসেছি, কিন্তু আশ্বস্ত হতে পারিনি। এর আগের সব নির্বাচনে সরকার কারচুপি করেছে। এই নির্বাচনে আপনারা যদি ভুল করেন, তাহলে এর মাসুল দিতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আওয়ামী লীগও ভালো নেই, অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে। সব জায়গায় দলীয়করণ। দল না করলে চাকরি নাই, ব্যবসা নাই। নির্বাচনের পর এই সরকার থাকবে কি না, কত দিন থাকবে, দেশের অবস্থা কি হবে, আমরা জানি না।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে জিএম কাদের বলেন, ‘জিনিসপত্রের দাম লাগামহীন। সেটা নিয়ে সরকার, সরকারি দলের কোনো মাথা ব্যথা নেই। বাণিজ্যমন্ত্রী এখানকার এমপি। ওনার চারপাশে সব সময় দেখবেন শত কোটি টাকার মালিক। সাধারণ জনগণকে উনি কোনো সময় দেখতে পান না।

আপনাদের কারও ঠোঁটে কি লিপস্টিক আছে নাকি। নাই। উনি লিপস্টিক দেখল কোথায়? ওনার পাশে যে লোকগুলো থাকে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট করে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। দেশের মানুষ আজ বিভিন্নভাবে জর্জরিত। দিন দিন বেকারত্ব বাড়ছে। সাধারণ মানুষ খারাপ থেকে আরও খারাপের দিক যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। কোথাও শান্তি নাই।’

দেশে শান্তিপূর্ণ নির্বাচন হোক জানিয়ে জিএম কাদের বলেন, ‘আমরা সরকারের সকল কাজের সমালোচনা করেছি। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরেছি। দেশবাসীকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি সরকার সবদিক থেকে ব্যর্থ। বিএনপি নির্বাচন বর্জন করল, সরকার নির্বাচন করেই যাবে। আমরা চাই দেশে শান্তিপূর্ণ নির্বাচন হোক। দেশের মধ্যে সকল সমস্যা সবাই মিলে সমাধান করব। মানুষ সব সময় ভয়ভীতির মধ্যে থাকছে। কেন ভয়ভীতির মধ্যে থাকবে। এটা আমাদের দেশ না। আমরা সরকারের সমালোচনা করতে পারব না।’

এ সময় জিএম কাদেরের সঙ্গে ছিলেন পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৪ আসনের লাঙ্গলের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, যুব সংহতির সভাপতি সিরাজুল ইসলাম, পীরগাছা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রনজুসহ দলীয় নেতা–কর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯