বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নৌকায় ভোট দিলে পিষে ফেলার ঘোষণা আওয়ামী লীগ নেতার

নৌকায় ভোট দিলে পিষে ফেলার ঘোষণা আওয়ামী লীগ নেতার

অনুসন্ধান ডেস্ক:: নৌকা প্রতীকে ভোট দিলে ছেঁচি (পিষে) ফেলার ঘোষণা দিয়েছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ। সোমবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আয়োজিত ওঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ডা. জাফর উল্যাহ বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ এর প্রধান নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিগত ১১ বছর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন।

ভোটারদের ছেঁচি ফেলার ঘোষণার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে ডা. এবিএম জাফর উল্যাহ বলেন, আজ গণসংযোগের শেষ দিন, নির্বাচনের আগে এটাই সমাপনী দিন কাদিরপুর ইউনিয়নের জন্য।

অতএব বলছি কাদিরপুরের একটা লোকও যদি ডান বাম করেন তাদের খেদাই (তাড়িয়ে) দিবেন। যেগুলো ওরে (নৌকার প্রার্থী) ভোট দিবে মনে করবেন ওদেরও কাদিরপুর থাকার অধিকার নাই। তাড়িয়ে দিবেন এখান থেকে। আছে দুই একটা কালসাপ আছে। এদের চিহ্নিত করে নির্বাচনের দিন ছেঁচি (পিষে) দিবেন।

এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল, অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, কাদিরপুর উপজেলা ইউপি চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনসহ তার নেতাকর্মীরা।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ বলেন, নৌকার বিরুদ্ধে এ ধরনের কথা আমি বলিনি। তবে যারা এ ধরনের অভিযোগ করছে তারাই এক সময় নৌকার বিরুদ্ধে কাজ করেছে। নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯