বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীরা

খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীরা

অনুসন্ধান ডেস্ক:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কেন্দ্র করে বরিশালে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন কেন্দ্র করে বরিশাল নগরীতে আজ শুক্রবার সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে শহরটি। শুক্রবার বিকালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন শেখ হাসিনা।

জনসভায় যোগ দিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে সমবেত হতে শুরু করেছেন। মিছিলে বিভিন্ন ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা নানা স্লোগান দিয়ে সমাবেশস্থলে অবস্থান নিচ্ছেন।

সমাবেশে প্রায় ১০ লাখ লোকের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনি এ জনসভায় বরিশাল বিভাগের ছয় জেলার সংসদীয় সব কটি আসনের দলীয় প্রার্থীদের যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সকাল থেকেই নগরের সর্বত্র ব্যাপক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বরিশাল মহানগর পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নগরজুড়ে চারস্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯