বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রধানমন্ত্রীর বরিশাল সফর: ১০ লাখ মানুষ সমাগমে জোর প্রস্তুতি

প্রধানমন্ত্রীর বরিশাল সফর: ১০ লাখ মানুষ সমাগমে জোর প্রস্তুতি

অনুসন্ধান ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি ও প্রচার। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আগামী ২৯ ডিসেম্বর নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জনসভার মাঠ পরিদর্শন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যার আগমন বরিশাল বিভাগ তথা দক্ষিণাঞ্চলবাসীর জন্য আর্শিবাদ স্বরূপ। এ অঞ্চলের মানুষের জন্য তিনি যা করেছেন, অতীতের কোনো সরকার তা করেনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ববিদ্যালয় করেছেন। সেতু করেছেন। যতই দক্ষিণ দিকে যাবেন পায়রা সেতু, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল সেতু করেছেন। সেনানিবাস, শেরে বাংলা নৌ-ঘাঁটি করেছেন। সাবমেরিন ল্যান্ডিং স্টেশন, তাপবিদ্যুৎ কেন্দ্র… কি-না করেছেন। ছোট একটি শিশুর চিঠি পেয়ে সেতু করে দিয়েছেন। আগামী ২৯ ডিসেম্বর বরিশালবাসী এর প্রতিদান দিবে।

বঙ্গবন্ধু উদ্যান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনার বরিশাল সফর কমিটির প্রধান সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সমন্বয়ক বরিশাল সিটি করপোরশেনের মেয়র খোকন সেরনিয়াবাত ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. বলরাম পোদ্দার। প্রায় ৫ বছর পর ২৯ ডিসেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাই উজ্জীবিত সাধারণ মানুষও।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর নির্বাচনী জনসভা করার। তাই নির্বাচনী আচরণবিধি মেনে করা হবে। সফরে ১০ লাখ লোকের সমাগম হবে। এ জন্য বিভাগের সব জেলা উপজেলায় স্ব-স্ব ইউনিট প্রচার চালাচ্ছে। তিনি জানান, নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিভাগের নৌকা প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এ ছাড়া তিনি নৌকা প্রতীকে ভোট চাইবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯