বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নৌকায় ভোট না দিলে সুবিধা বন্ধ, ৪৯২ জনের খাদ্যবান্ধব কার্ড জব্দ ইউপি চেয়ারম্যানের

নৌকায় ভোট না দিলে সুবিধা বন্ধ, ৪৯২ জনের খাদ্যবান্ধব কার্ড জব্দ ইউপি চেয়ারম্যানের

অনুসন্ধান ডেস্ক:: দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী–২ আসনের সোনাইমুড়ী উপজেলায় নৌকায় ভোট দিতে সুবিধাভোগীদের বাধ্য করছেন এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী ৪৯২ জনের কার্ড জব্দ করেছেন। ভোট না দিলে কার্ড ফেরত দেবেন না বলে হুমকি দিয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূইয়া।

বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত অম্বরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন দুলু। তিনি বলেছেন, ‘তাঁরা (সুবিধাভোগী) যেহেতু সরকারের সুবিধা গ্রহণ করে, সেহেতু তাঁদের সরকারের মার্কা নৌকায় ভোট দিতে হবে। নৌকার প্রার্থীকে জয়ী করতে আমরা এমপি সাহেবের (মোরশেদ আলম) সঙ্গে সভা করেছি। প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আমরা কার্ড সুবিধা পাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করব এবং যারা নৌকার প্রার্থীকে ভোট দেবে বলে কথা দেবে, তাদের আমরা কার্ড ফিরিয়ে দেব। এ সবগুলো বিষয় এমপি সাহেব জানেন।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেই সংশ্লিষ্ট মেম্বারদের মাধ্যমে ৪৯২টি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড জমা নিয়েছি। এ কার্ডধারী সবাই শেখ হাসিনার দেওয়া ১০ টাকা মূল্যে ৩০ কেজি করে চাল পেয়ে থাকে। গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে তারা চাল পেয়েছিল। আগামী এপ্রিল এবং মে মাসে আবারও পাবে।’

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) সেনবাগের নয়টি ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার বজরা, অম্বরনগর, বারগাঁও ও নাটেশ্বর ইউনিয়ন এ আসনের অন্তর্ভুক্ত। আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম। এ ছাড়া স্বতন্ত্রসহ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আরও সাতজন প্রার্থী।

কার্ড জব্দ করা সুবিধাভোগী হারুন অর রশিদ, আবদুল করিম ও আবুল হাশেম নামে কয়েকজন বলেন, মেম্বাররা গিয়ে তাঁদের কাছে খাদ্য কর্মসূচির কার্ড চেয়ে বলেছেন, ‘চেয়ারম্যান নিতে বলছেন, চাল আসার আগে পর্যন্ত কার্ড চেয়ারম্যানের কাছে জমা থাকবে।’ এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর এমন কোনো অভিযোগ এখনো আমি দেখিনি। তবে একজন চেয়ারম্যান এভাবে সরকারি সুবিধাভোগী কারও কার্ড জব্দ করতে পারে না। বিষয়টি সম্পর্কে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯