বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এমপির সঙ্গে ছবি: যোগদানের আগেই প্রত্যাহার থানার ওসি

এমপির সঙ্গে ছবি: যোগদানের আগেই প্রত্যাহার থানার ওসি

অনুসন্ধান ডেস্ক:: নির্বাচন কমিশন কর্তৃক দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির সুপারিশ করা হয়। এর আওতায় গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমানকে শ্রীপুর থানায় বদলির আদেশ দেওয়া হয়। ওই আদেশে ফয়েজুর রহমানকে শ্রীপুর থানায় বদলিও করা হয়। তবে রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্দেশেই শ্রীপুর থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে।

আদেশের পরদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের বাসভবনে সস্ত্রীক ওই ওসি’র সাক্ষাতের ছবি ভাইরাল হয়। এরপর থেকে ওই আসনের ভোটার ও সচেতন ব্যক্তিরা ওই ওসিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী অধ্যাপক রুমানা আলী প্রধান নির্বাচন কমিশনারের কাছে শ্রীপুর থানায় নতুন পদায়ন করা ওসি ফয়েজুর রহমানকে এ থানা থেকে বদলির দাবি জানান। তার আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমানকে শ্রীপুর থানায় যোগদানের আদেশ প্রত্যাহার করা হয়। ফলে শ্রীপুর থানায় যোগদানের আগেই মোহাম্মদ ফয়েজুর রহমানকে প্রত্যাহার করা হয়।

দলের একটি সূত্র জানান, তিনি চিঠিতে উল্লেখ করেন নতুন বদলির আদেশ পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের আত্মীয়। প্রতিপক্ষ প্রার্থীর নিকটাত্মীয় হওয়ায় নিরপেক্ষ নির্বাচনী পরিবেশে প্রভাব খাটানোর সম্ভাবনা আছে। তাই তাকে জরুরিভাবে অন্যত্র বদলির আবেদন করেন রুমানা আলী।

চেয়ারে বসার আগেই শ্রীপুর থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমান সস্ত্রীক বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে বলেন, সাক্ষাত করার কিছু নেই। ঈদ পরবর্তী এসপি স্যারের বাংলোতে একটি প্রোগ্রামে ওই এমপির সঙ্গে ছবি উঠিয়েছিলাম। তিনি স্বীকার করেন এরইমধ্যে আমাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোন থানায় তাকে পদায়ন করা হয়েছে তা তিনি জানাননি।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম বলেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমানকে প্রত্যাহারের আদেশের কপি এখনো হাতে পাইনি। তাকে কী কারণে প্রত্যাহার করা হয়েছে তাও জানি না। তবে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে দেখতে পেয়েছি তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও দ্বাদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, শুনেছি শ্রীপুর থানায় নতুন পদায়ন করা ওসির বদলির আদেশ হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো পাইনি।

এদিকে একটি সূত্র থেকে জানা যায়, শ্রীপুর থানার আগের ওসি আবুল ফজল মো. নাসিম এখনও বহাল আছেন। গত বৃহস্পতিবার সারা দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্বাচন কমিশনের সম্মতিক্রমে পুলিশ সদর দপ্তর একসঙ্গে বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯