বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাল্টা পদক্ষেপ নিলেন স্বতন্ত্র সাদিক, চাইলেন নৌকাপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পাল্টা পদক্ষেপ নিলেন স্বতন্ত্র সাদিক, চাইলেন নৌকাপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

অনুসন্ধান ডেস্ক::: বরিশাল ৫ সদর আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুকে মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। জাহিদ ফারুক আমেরিকার নাগরিক এবং আমেরিকার বিলবার্ড এভিনিউ তিন নম্বর রোডে তার স্ত্রী লায়লা ফারুকের নামে ‘ফিলা ডেলফিয়া’ নামক বাড়ি রয়েছে।

এছাড়া বরিশাল সদর আসনে এই সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যাংকের মাধ্যমে টাকা পাচারের অভিযোগ এনেছেন সাদিক আব্দুল্লাহ’র আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামাল। জাহিদ ফারুকের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল।

এর আগে দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন নৌকা প্রাথীী জাহিদ ফারুক। গত ৬ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করা হয়। একই আবেদনে তার হলফনামায় সম্পদের তথ্য গোপন করারও অভিযোগ করা হয়। নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির।

ধারানা করা হচ্ছে, নৌকাপ্রার্থী জাহিদ ফারুকের আবেদনের পাল্টা পদক্ষেপ হিসেবে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ করেছেন। সাদিক আব্দুল্লাহ’র আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামাল অয়নের বরাত দিয়ে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু সাংবাদিকদের বলেন, জাহিদ ফারুক শামীমের সন্তানের নামে আমেরিকায় একাধিক ফ্ল্যাট, স্ত্রীর নামে বাড়ি থাকা সত্ত্বেও তথ্য গোপন করা হয়েছে।

সেইসঙ্গে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে টাকা পাচার ও প্রতারণা মামলার তথ্য গোপন করেছেন শামীম। এসব অভিযোগের প্রমাণসহ নির্বাচন কমিশনে আপিল আবেদন করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখবে বলে দাবি করেছেন। তবে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ অস্বীকার করে বলছেন, তিনি কোনো তথ্য গোপন করেননি এবং হলফনামায় সব ধরনের বৈধ কাগজপত্র দিয়েছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯