বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
থাইল্যান্ডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১৪

থাইল্যান্ডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১৪

অনুসন্ধান ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গাছের সঙ্গে একটি ডাবল-ডেকার বাসের ধাক্কা লেগেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। পুলিশ এমনটি জানিয়েছে। দূরপাল্লার কোচটি ব্যাংকক থেকে সুদূর দক্ষিণে যাচ্ছিল।

সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার। রাজধানীর সাউদার্ন বাস টার্মিনাল থেকে ৪৬ যাত্রী নিয়ে ডাবল-ডেকার বাসটি সোংখলার নাথাউই জেলায় যাচ্ছিল। প্রাচুইয়াপ খিরি খান প্রদেশে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

থাই গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসের সামনের অংশ দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। আর গাছটি চেসিসে আটকে আছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাস অপারেটর ট্রান্সপোর্ট কোম্পানি এক বিবৃতিতে বলেছে, আহত সবাইকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোম্পানি এ ঘটনার কারণ তদন্ত করছে।

পুলিশ বার্তাসংস্থা এএফপিকে বলেছে, চালকের পর্যাপ্ত ঘুম হয়েছিল কি না এবং ভুক্তভোগীদের মধ্যে বিদেশি কোনো নাগরিক রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের অন্যতম সর্বোচ্চ, যেখানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ মারা যায়।

জুলাই মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ফু সিং জেলায় একটি পাহাড়ি সড়ক থেকে বাস উল্টে গেলে চারজন নিহত এবং ৩৪ জন আহত হন। ২০১৪ সালে পূর্বাঞ্চলীয় জেলা প্রচিনবুড়িতে একটি ১৮ চাকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জনের প্রাণ যায়। এর মধ্যে বেশিরভাগই ছিল স্কুল শিক্ষার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯