বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালের ৬ আসনে স্বশিক্ষিত ৮ প্রার্থী, পিএইচডিধারী ১

বরিশালের ৬ আসনে স্বশিক্ষিত ৮ প্রার্থী, পিএইচডিধারী ১

অনুসন্ধান ডেস্ক::: বরিশাল জেলার ছয়টি আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে এখন বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন ৪৫ জন। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত হলফনামার তথ্য অনুযায়ী, এই ৪৫ জন প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত রয়েছেন ৮ জন, এসএসসি ও সমমান পাস করা প্রার্থী রয়েছেন ৪ জন, এইচএসসি পাস করেছেন ৪ জন, বাকিদের মধ্যে অনার্স বা সমমান থেকে মাস্টার্স বা সমমান পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে ২৮ জনের। আর একজন প্রার্থী রয়েছেন পিএইচডি ডিগ্রিধারী। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ স্বশিক্ষিত, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকান্দার আলী এলএলবি করেছেন এবং এনপিপির মো. তুহিন দাখিল পাস করেছেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার মো. ইউনুস এলএলবি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ এবং একই দলের অপর প্রার্থী মো. জহুরুল ইসলাম এসএসসি, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস বিএ, জাতীয় পার্টির ইকবাল হোসেন বিএসসি ও জাতীয় পার্টির অপর প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ এমএসসি, জাকের পার্টির স্বপন মৃধা এমএ, তৃণমূল বিএনপির মো. শাহজাহান সিরাজ এইচএসসি, এনপিপির সাহেব আলী স্বশিক্ষিত, স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক স্নাতক, মো. মনিরুল ইসলাম এইচএসসি পাস করেছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সরদার মো. খালেদ হোসেন স্নাতক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ এবং একই দলের অপর প্রার্থী টিপু সুলতান এলএলবি, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু স্নাতক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আজমুল হাসান জিহাদ এলএলবি, তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন এইচএসসি, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এইচএসসি, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক পিএইচডি ও মো. আতিকুর রহমান বিএসসি পাস করেছেন।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে জাতীয় পার্টির মিজানুর রহমান স্বশিক্ষিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু এসএসসি এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বিএসসি অনার্স সম্পন্ন করেছেন। বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক গ্রাজুয়েশন, জাতীয় পার্টির ইকবাল হোসেন বিএসসি, জাকের পার্টির মো. আবুল হোসাইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এনপিপি’র আব্দুল হান্নান সিকদার স্বশিক্ষিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান স্নাতক, বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন এসএসসি, স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বশিক্ষিত ও মো. সালাহউদ্দিন রিপন বিকম পাস করেছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাফিজ মল্লিক মাস্টার ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস), জাতীয় পার্টির নাসরিন জাহান রত্মা স্বশিক্ষিত, তৃণমূল বিএনপির টি এম হজিরুল হক তুহিন বিএ, এনপিপির মো. মোশারফ হোসেন স্বশিক্ষিত, জাসদের মোহম্মদ মোহসীন ডিপ্লোমা ইন কমার্স, জাকের পার্টির মো. হুমায়ুন কবির সিকদার স্বশিক্ষিত, বাংলাদেশ কংগ্রেসের মো. মাইনুল ইসলাম এলএলবি, স্বতন্ত্র প্রার্থী রাজিব আহম্মদ তালুকদার এমবিএ, মো. শাহবাজ মিঞা অনার্স, মো. কামরুল ইসলাম খান এমবিএ, খান আলতাফ হোসেন এমএ এলএলবি করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯