বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে পঙ্কজ-শাম্মী-সাদিকের মনোনয়ন স্থগিত

বরিশালে পঙ্কজ-শাম্মী-সাদিকের মনোনয়ন স্থগিত

অনুসন্ধান ডেস্ক:: বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এবং বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সাত জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম যাচাই-বাছাই শেষে সাত জনের মনোনয়ন স্থগিত করেন। এরমধ্যে ১৫ লাখ চার হাজার ৪৬ টাকার ভ্যাট বকেয়া থাকায় বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির গোলাম কিবরিয়ার টিপুর মনোনয়নপত্রে আপত্তি দেয় ভ্যাট অফিস। পরে পরিশোধ করে কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড.শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। সোমবার যাচাই-বাছাইয়ের শেষদিন শুনানি শেষে সিদ্ধান্ত দেয়া হবে।বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মনোনয়নপত্রে আমেরিকায় স্ত্রীর নামে একটি বাড়ি থাকার বিষয়টি হলফনামায় উল্লেখ করেননি। এ বিষয়ে একটি অভিযোগ দাখিল করা হয়। এ কারণে তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

বরিশাল-৪ আসনে মুক্তিজোটের দুজন প্রার্থী থাকায় আসাদুজ্জামান নামে এক প্রার্থীর মনোনয়নের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তার প্রার্থিতাও স্থগিত করা হয়েছে। আর স্থগিত করা বাকি দুই প্রার্থীর বিষয়ে কিছু জানা যায়নি। বরিশালের ছয় আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। বর্তমানে প্রার্থিতা বহাল রয়েছে ৪৫ জনের।সূত্র; সময় নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯