বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন এমপি পংকজ নাথ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন এমপি পংকজ নাথ

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পংকজ নাথ। এ আসনে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে অনলাইনে এমপি পংকজ মনোনয়নপত্র জমা দেন। বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম সাংবাদিকদের রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। এমপি পংকজ হিজলা ও মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে বিরোধে জড়িয়ে গত বছর দলীয় পদ হারান। জেলা আওয়ামী লীগের সঙ্গেও তার বিরোধ ছিল। যদিও বরিশাল-৪ আসনের ইউনিয়ন পর্যায়ে এমপি পংকজের জনপ্রিয়তা রয়েছে।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় গত কয়েকদিনে হিজলা ও মেহেন্দীগঞ্জে পংকজ অনুসারীরা নানা ভাবে হয়রানি ও হামলার শিকার হন। আজ বৃহস্পতিবারও মেহেন্দিগঞ্জ পৌর শহরে রসিক চন্দ্র (আর. সি) কলেজে ঢুকে অফিস সহকারী কাম হিসাব সহকারী বিকাশ দেবনাথকে মারধর করেছে পংকজ বিরোধীরা। বিকাশ দেবনাথ স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের নিকটাত্মীয় (ভাইয়ের ভায়রা ছেলে)। এ বিষয়ে জানতে এমপি পংকজকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯