বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোটের তারিখ বদলে তফসিল পেছালে মানবে না আ.লীগ

ভোটের তারিখ বদলে তফসিল পেছালে মানবে না আ.লীগ

অনুসন্ধান ডেস্ক:: সময়সীমা অতিক্রম করে নির্বাচনের তফসিলের কোনো পরিবর্তন আওয়ামী লীগ সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷ ভোটের তারিখ বদলে তফসিল পেছালে আওয়ামী লীগ তা মানবে না বলেও জানান তিনি ৷

বুধবার (২৯ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান। তফসিল পেছালে তা না মানার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চায়।

কিন্তু একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধা দিচ্ছে। তাদের বিষয়ে ইউরোপ, আমেরিকা ও দেশের তথাকথিত সুশীল সমাজ নীরব কেন? আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না। বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। তাদেরকে কেউ বাইরে রাখেনি।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে বাধা দিতে হরতাল, অবরোধ, নাশকতা চালানোর পর তাদের (বিএনপি) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছেন না।

বিএনপির সন্ত্রাসী কার্যক্রম ঢেকে রাখার মতো নয়, সব কিছুই সবাই দেখছে। বিএনপি প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ৷ প্রকাশ্যে যারা পুলিশ হত্যা করেছে, গাড়ি পোড়াচ্ছে, হামলা করছে তাদের কি বিচার হবে না? যারা অপকর্ম করে শাস্তিযোগ্য অপরাধ করে তাদের বিরুদ্ধে মামলা হবেই। শরিকদের মনোনয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না। নির্বাচিত হওয়ার মতো জনপ্রিয় যোগ্য মানুষকেই নমিনেশন দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯