বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল-৫ আসন: নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক

বরিশাল-৫ আসন: নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক

অনুসন্ধান ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।

তিনি জানান, সোমবার (২৭ নভেম্বর) রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগ, নগরীর ৩০টি ওয়ার্ডের নেতা, সদর উপজেলার নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সাদিক আব্দুল্লাহ। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে ২৯৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এরমধ্যে আলোচিত বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। সবার দাবির পরিপ্রেক্ষিতে সাদিক আব্দুল্লাহ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর।

তিনি বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলীয় পদ থাকুক না কেন যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। তার এ ঘোষণার পরিপ্রেক্ষিতে নেতাকর্মীরা সাদিক আব্দুল্লাহকে প্রার্থী হতে বলেছেন। জাহাঙ্গীর আরও বলেন, মঙ্গলবার (২৮ নভেম্বর) সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। ৩০ নভেম্বর জমা দেওয়া হবে। ২০১৮ সালে দলীয় মনোনয়নে সিটি করপোরেশনের মেয়র হন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন। তবে নানা কর্মকাণ্ডে বিতর্কিত হওয়ার কারণে এবার সিটি করপোরেশনে তাকে মনোনয়ন দেয়নি দল। তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকার মনোনয়নে এবার সেখানে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯