বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সমঝোতা ছাড়াই ঘোষণা হতে যাচ্ছে জাপার প্রার্থী তালিকা

সমঝোতা ছাড়াই ঘোষণা হতে যাচ্ছে জাপার প্রার্থী তালিকা

অনুসন্ধান ডেস্ক:: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যে কোনো ধরনের সমঝোতা ছাড়াই ঘোষণা হতে যাচ্ছে দলটির চূড়ান্ত প্রার্থী তালিকা। আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে এই তালিকা প্রকাশ করা হবে। এদিকে নির্বাচনে যাওয়া না যাওয়া এবং মনোনয়ন সংগ্রহ নিয়ে তফসিল ঘোষণার পর থেকে নানা নাটকের জন্ম দিয়ে আলোচনায় রয়েছে দলটি।

জাতীয় পার্টির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত কাদের-রওশনের মধ্যে কোনো ধরনের সমঝোতা হয়নি। ফলে রওশন এরশাদ, তার ছেলে ও অনুসারীরা এখন পর্যন্ত জাপা থেকে মনোনয়ন ফরম কেনেননি। এ নিয়ে দুই নেতা একাধিক বার দ্বন্ধ নিরসনে বসলেও কোনো সমঝোতা হয়নি।

রওশন এরশাদ রংপুর ৩ আসন থেকে তার ছেলে সাদকে প্রার্থী করতে চান অপরদিকে একই আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। এই আসনটি জাপার প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের। ফলে এই আসনের দখল নিতে দুই নেতাই অনড়।

অপরদিকে জি এম কাদের জাপা থেকে বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ রওশন অনুসারীদের কোনোভাবেই মনোনয়ন ফরম দিতে রাজি নয়। কিন্ত রওশন তার অনুসারীদের রেখে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে অনড়। তিনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯