বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘মর্যাদার আসন’ বরিশাল ৫: বঞ্চিত সাদিক, ‘নৌকার মাঝি’ জাহিদ ফারুক

‘মর্যাদার আসন’ বরিশাল ৫: বঞ্চিত সাদিক, ‘নৌকার মাঝি’ জাহিদ ফারুক

অনুসন্ধান ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনে আওয়ামী লীগের হয়ে নৌকা নিয়ে লড়াই করবেন কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক বর্তমানে মর্যাদাপূর্ণ এই আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আসন্ন সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে আওয়ামী লীগ। এখানে বরিশাল সিটির সদ্য সাবেক মেয়র ও মহানগর আ’লীগের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্তত আরও ৯ রাজনৈতিক দলীয় টিকিট চেয়েছিলেন। কিন্তু জাহিদ ফারুকের ওপরেই আস্থা রেখেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার তার নামটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রতীক নৌকা নিয়ে লড়াই করেছিলেন জাহিদ ফারুক। ওই নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিপুলসংখ্যক ভোটে হারিয়ে বরিশাল সদর আসনের এমপি হন। এবং তিনি ওই সংসদের শুরু থেকে টানা ৫ বছর পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিস্তারিত আসছে…

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯