বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্ত্রীর ঘুসিতে প্রাণ গেল স্বামীর

স্ত্রীর ঘুসিতে প্রাণ গেল স্বামীর

অনুসন্ধান ডেস্ক: জন্মদিন পালনের জন্য দুবাই নিয়ে যেতে অস্বীকৃতি জানানোর কারণে স্ত্রীর ঘুসিতে ভারতের পুনেতে এক স্বামীর মৃত্যু হয়েছে। শুক্রবার পুনের ওয়ানাভদি এলাকায় একটি অভিজাত আবাসিক সোসাইটির অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, ৬ বছর আগে নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী নিখিল খান্নার (৩৬) সঙ্গে রেনুকার (৩৮) বিয়ে হয়। ভালোবাসার বিয়ে ছিল তাদের। শুক্রবার জন্মদিন উপলক্ষ্যে দুবাই নিয়ে যাওয়ার বায়না ধরেন রেনুকা। কিন্তু তাতে অস্বীকৃতি জানান নিখিল। এ নিয়ে কথা কাটাকাটি হয় দুজনে মধ্যে। একপর্যায়ে নিখিলের নাকের ওপর ঘুসি মারেন রেনুকা।

ওয়ানাভদি পুলিশ স্টেশনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জন্মদিন পালন করতে রেনুকাকে দুবাই নিতে অস্বীকৃতি জানান নিখিল। এ নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এমনকি জন্মদিন ও বিয়েবার্ষিকীতে দামি উপহার না দেওয়া নিয়ে রেনুকা তীব্র ঝাঁজালো বাক্যবিনিময় করেন। রেনুকা দিল্লিতে গিয়ে আত্মীয়দের সঙ্গে জন্মদিন পালন করার খায়েস জানান। তার পক্ষেও রায় দেননি নিখিল।

এতে হতাশ হয়ে পড়েন রেনুকা। একপর্যায়ে নিখিলের মুখে ঘুসি মারেন রেনুকা। এত জোরে ঘুসি মারেন যে, তাতে নিখিলের নাক ও কয়েকটি দাঁত ভেঙে যায়। এতে প্রচণ্ড রক্তপাত হয়। চেতনা হারান নিখিল। একপর্যায়ে তিনি মারা যান। এ অভিযোগে রেনুকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে মামলা হয়েছে। আরও তদন্তের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯