বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১

ভোলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১

অনুসন্ধান ডেস্ক: ভোলার লালমোহনে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মনির (৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ফিরোজ নামের অপর একজন। সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের জনতা বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির ওই এলাকার তালের আলীর ছেলে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত ও আহতরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কিনা তা নিশ্চিত হতে পারিনি। তবে ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে যুবক মনির ও ফিরোজ ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ করেই তা বিস্ফোরণে হয়। এতে ঘটনাস্থলে তারা দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভোলা হাসপাতাল এবং পরে ঢাকা নেওয়ার পথে মনির মারা যায়। ওসি মাহাবুব আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেল তৈরির কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে এদের বিরুদ্ধ পূর্বের কোনো মামলা বা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯