বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে জাতীয় পার্টি: মহাসচিব

৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে জাতীয় পার্টি: মহাসচিব

অনুসন্ধান ডেস্ক: জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। তবে মহাজোটে থেকে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি (জাপা) বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার রাজধানীর বনানীতে বেলা ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরুর প্রথমদিনে এসব কথা বলেন তিনি মহাসচিব বলেন, নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনী আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। মহাজোটে নয় এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।

সরকারি দলের সঙ্গে বিএনপির সংলাপ বিষয়ে জাপা মহাসচিব বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে; তবে এখনও সময় আছে আলোচনায় বসার। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ দল জাপা দাবি করেন চুন্নু।

এরআগে, রোববার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।এরপর জাতীয় পার্টির জিএম কাদেরপন্থিরা বলেন, রওশন এরশাদ দলের পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। মুজিবুল হক চুন্নু বলেন, দলের কোনো সিদ্ধান্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই রওশন এরশাদের। তিনি কার সঙ্গে কি আলাপ আলোচনা করেছেন সেটা ধরার মধ্যে না। এটাকে আমরা আমলে নিচ্ছি না।

রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের দেখা করার বিষয়ে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই বলেও জানান দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে দলে কোনো বিভেদ নেই বলেও জানান। এরইমধ্যে রওশনপন্থিরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে। অন্যদিকে জিএম কাদেরপন্থিরা নির্বাচনে যাওয়া নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯