বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালবাসীর দেনা তিনশ কোটি টাকার বেশি: মেয়র খোকন

বরিশালবাসীর দেনা তিনশ কোটি টাকার বেশি: মেয়র খোকন

অনুসন্ধান ডেস্ক: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বরিশাল সিটি করপোরেশনে প্রশাসনিক কাঠামো একেবারেই নেই, যেটা অত্যন্ত দুঃখজনক। তবে আপনারা হতাশ ও নিরাশ হবেন না।

তিনি বলেন, আপনাদের সবার সহযোগিতায় এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে। বরিশালবাসীর ওপরে তিনশ কোটি টাকার বেশি দায়-দেনা রয়েছে। আমি বরিশাল সিটি করপোরেশনে মাত্র ১২ কোটি টাকা পেয়েছি। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নগর ভবনের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র খোকন। নতুন মেয়র বলেন, এখানে কোনো বৈষম্যমূলক কিংবা হিংসামূলক কিছু ঘটবে না। আর যারা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন, তাদের অনুরোধ করবো, আপনারা নতুনভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, মানুষকে সেবা দেবেন এবং দায়িত্বে কোনো অবহেলা করবেন না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একটি অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। আমারও ইচ্ছা এ বরিশালকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব। সেটি করতে গেলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। খুনি ও ষড়যন্ত্রকারীদের  হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে। দেশ থেকে জঙ্গিবাদ দূর করতে হবে, সব ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

মেয়র খোকন বলেন, আমি দুঃখের সঙ্গে উল্লেখ করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সামিল হলেও বরিশাল নগরী পশ্চাৎপদ। তবে বরিশালবাসীর দুঃখ-দুর্দশার কথা অনুধাবন করে আমি দায়িত্ব নেওয়ার আগেই নেত্রী আটশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বরিশালবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম, ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুবিনা মীরা, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাফিজ মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে বরিশাল নগর ছাড়াও জেলা-উপজেলা থেকে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, পেশাজীবী সংগঠনের নেতা, সিটি করপোরেশন নতুন পরিষদের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯