শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন >> বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের আওতাধীন ৩নং ওয়ার্ড আদর্শ নগরে শুক্রবার ‘মহাম্মাদ আলী কাজী জামে মসজিদ’-এর উদ্বোধন করেছেন মসজিদের প্রধান পৃষ্ঠপোষক ও চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি ‘র সভাপতি ফিরোজ আলম কাজী।চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসরাইল পন্ডিত, সমাজসেবক সোবাহান চদ্ররী , সাবেক ইউপি সদস্য বাবুল হাওলাদার, ইউপি সদস্য শাহ আলম চুন্নু, সাংবাদিক মো: আনোয়ার হোসেন, সমাজসেবক বাবুল এবং শত শত মুসল্লি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন। স্বাধীনতার পরে থেকে আদর্শ নগরে কোন মসজিদ স্থাপিত হয়নি। যা বর্তমানে আদর্শ নগরে লোকসংখ্যা অনুযায়ী অত্যন্ত অপ্রতুল। এ কারণে এলাকাবাসীর উদ্যোগে ও কুয়েত সংস্থার সহযোগীতায় মসজিদটি নির্মাণ করা হয়।