বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেয়াদ শেষ হওয়ার ৪ দিন আগেই অব্যাহতি নিচ্ছেন সাদিক

মেয়াদ শেষ হওয়ার ৪ দিন আগেই অব্যাহতি নিচ্ছেন সাদিক

অনুসন্ধান ডেস্ক:: মেয়াদ শেষ হওয়ার চারদিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) তিনি অব্যাহতি নেবেন। আর ১৪ নভেম্বর নতুন পরিষদের দায়িত্ব নেবেন তার চাচা নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। বুধবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের এক নম্বর প্যানেল মেয়র গাজী নাঈমুল ইসলাম লিটু।

জানা যায়, সাদিক আবদুল্লাহর নেতৃত্বাধীন বরিশাল সিটি করপোরেশনের বর্তমান পরিষদের পাঁচ বছর পূর্ণ হবে ১৩ নভেম্বর। পরদিন মঙ্গলবার দায়িত্ব নেবে খোকন সেরনিয়াবাতের নেতৃত্বাধীন পরিষদ। মাঝে চারদিন অভিভাবক শূন্য থাকবে সিটি করপোরেশন। এ সময় দায়িত্ব পালনের জন্য নেই করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও। নির্বাহী কর্মকর্তা চলে যাওয়ায় নতুন পদায়নকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা এখন পর্যন্ত যোগ দেননি। এছাড়া সচিব পদটিও দীর্ঘদিন ধরে শূন্য আছে।

এদিকে সাদিক আবদুল্লাহর বিদায় ও খোকন সেরনিয়াবাতের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দুপক্ষ থেকেই আয়োজন করা হচ্ছে বিশাল শোডাউনের। তবে সাদিক আবদুল্লাহর অব্যাহতি নেওয়ার দিন অনুসারীদের নিয়ে বড় জমায়েত করে নাগরিক সংবর্ধনার আয়োজন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসাইন বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় দায়িত্ব অব্যাহতির পর সাদিককে সামনে রেখে হেঁটে নগর ভবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালীবাড়ি সড়কের বাসভবনে যাবো। সড়কের দুপাশে সাধারণ মানুষ তাকে সংবর্ধিত করবেন।

অপরদিকে মঙ্গলবার খোকন সেরনিয়াবাত দায়িত্ব নেওয়ার দিন উৎসবমুখর করতে অনুসারী নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের লোকজনের বড় জমায়েত করা হবে নগর ভবন সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউ চত্বরে। সেখানে বরিশাল সদর আসনের সংসদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অংশ নেবেন বলে জানান খোকন সেরনিয়াবাতের ঘনিষ্ঠজন যুবলীগ নেতা অসীম দেওয়ান।

তিনি বলেন, ওই দিন নগর ভবন চত্বরে অন্তত ২০ হাজার মানুষের জমায়েত হবে। চার দিন নগর ভবনের দায়িত্ব কার কাছে দিয়ে মেয়র অব্যাহতি নিচ্ছেন জানতে চাইলে সিটি করপোরেশনের এক নম্বর প্যানেল মেয়র গাজী নাঈমুল ইসলাম লিটু বলেন, অব্যাহতি নেওয়ার পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পর দু’দিনের জন্য কারও দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯